Contact Form

Name

Email *

Message *

Saturday, February 7, 2026

পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম) এর কার্য্যক্রম

পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম) এর কার্য্যক্রম

 No photo description available.

পূর্ণজ্যোতি শিশু সদন একটি মানবিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান, যা সমাজের অবহেলিত, অসহায় ও অনাথ শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো শিশুদের একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও মানবিক পরিবেশে গড়ে তোলা এবং দক্ষ নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলা।


প্রধান কার্য্যক্রমসমূহঃ

১. আশ্রয় ও নিরাপত্তা প্রদান-

অনাথ, এতিম ও অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আশ্রয় ব্যবস্থা, নিরাপদ আবাসন, পরিচ্ছন্ন পরিবেশ এবং সার্বক্ষণিক তত্ত্বাবধানের ব্যবস্থা করা হয়।

২. খাদ্য নিরাপত্তা-

শিশুদের সুস্থ বিকাশের জন্য নিয়মিত পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং খাদ্য নিরাপত্তা দেওয়া।

৩. শিক্ষা কার্য্যক্রম-

শিশুদের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করা হয়। পাশাপাশি নৈতিক শিক্ষা ও জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

৪. স্বাস্থ্যসেবা-

শিশুদের নিয়মিত স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবার লক্ষে একটি মিনি হসপিটাল বানানোর পরিকল্পনাধীন রয়েছে। এছাড়াও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা প্রদান করা হয়।

৫. ধর্মীয় ও নৈতিক শিক্ষা-

প্রতিদিন শিশুদের নৈতিকতা, শিষ্টাচার ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে নিয়মিত ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে।

৬. মানসিক ও সামাজিক উন্নয়ন-

শিশুদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কার্য্যক্রম ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এছাড়াও সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা ও সেবামূলক কাজে নিজেকে উৎস্বর্গ করার আত্মবিশ্বাস গড়ে তোলা হয়। 

৭. সমাজে পুনর্বাসন ও আত্মনির্ভরতা-

শিশুদের আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়।


আমাদের লক্ষ্য-

একজন অনাথ শিশুকে শুধু আশ্রয় নয়— বরং একটি সুন্দর ভবিষ্যৎ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

 

-- পূর্ণজ্যোতি শিশু সদন-অনাথ আশ্রম। 

গ্রাম: বাইন্যাছোলা, ০৬নং ওয়ার্ড, উপজেলা: লক্ষীছড়ি, থানা: লক্ষীছড়ি, ডাকঘর: লক্ষীছিড়ি- ৪৪৭০, জেলা: খাগড়াছড়ি পার্বত্য জেলা। 

অফিসিয়াল ফোন নাম্বারঃ +8801575445460 

0 comments:

Post a Comment

আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।