উপাসক সেতু কুমার বড়ুয়ার নবাগত কন্যা সন্তানের আশির্বাদ কামনায় লক্ষীছড়ি পূর্ণজ্যোতি শিশু সদন (অনাথ আশ্রম) নিবাসীদের আহার দান
জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তেও যিনি নিজের কথা
না ভেবে অসহায় শিশুদের কথা মনে করেন, তিনি নিঃসন্দেহে একজন প্রকৃত মানবিক
মানুষ। আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা মানবিক কল্যাণমিত্র উপাসক সেতু কুমার বড়ুয়া স্যার তাঁর নবাগত কন্যা সন্তানের আগমনের আনন্দ ভাগ করে নিয়েছেন পূর্ণজ্যোতি শিশু সদনের শিশুদের মুখে এক বেলা নয়, দুই বেলা খাবার তুলে
দিয়ে।
এই খাবার শুধু
আহার নয়—এটি ভালোবাসা, মমতা আর মানবতার এক নীরব ভাষা। যে শিশুরা অনেক সময়
আদর, নিরাপত্তা আর পরিবার থেকে বঞ্চিত, সেদিন তারা অনুভব করেছে কারও
নিঃশব্দ ভালোবাসা। হয়তো তারা জানে না কার কন্যার জন্মে এই খাবার, কিন্তু
তারা জানে—কেউ একজন তাদের কথা ভেবেছে।
এমন
হৃদয়বান মানুষের কাছে দায়িত্ব শুধু একটি পদ নয়, এটি মানুষের পাশে
দাঁড়ানোর অঙ্গীকার। প্রাণপ্রিয় উপাসক, নবাগত কন্যার ও তাঁর পরিবারের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা ও
সম্মান।
নবজাতক কন্যা সন্তানের জন্য রইল অফুরন্ত আর্শিবাদ—যেন তিনি বাবার মতোই মানবিক, আলোকিত ও মানুষের জন্য আশীর্বাদ হয়ে বেড়ে ওঠেন।
আর্শিবাদান্তে-
ভদন্ত সুবর্ণ থের, পরিচালক- পূর্ণজ্যোতি শিশু সদন, বাইন্যাছোলা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি।









0 comments:
Post a Comment
আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের সফলতার চাবিকাটি- ধন্যবাদ পাঠকদের।